আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি :

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল শেখ (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বিয়য়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এরআগে বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সাভারের আমিন বাজার ট্রাক স্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক বাবুল শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঁচামারা গ্রামের মৃত তাহের শেখের ছেলে। সে সাভারের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি ঢাকা-আরিচা মহসড়কের ট্রাক স্ট্যান্ড এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে।

পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটক মাদক কারবারি র্দীঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ নেশা

জাতীয় মাদক দ্রব্য বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ