আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ইয়াবাসহ চার কারবারি আটক

সাভার প্রতিনিধি:

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ইসলামী ব্যাংকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় সানি চৌধুরী (২৪) নামের আরও এক মাদক ব্যবসায়ি কৌশলে পালিয়ে যায়।

আটকরা হলো- সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়া এলাকার জয়নালের ছেলে নুর মোহাম্মদ অনিক (২১) ও একই এলাকার ফারুক হোসেনে ছেলে আলী আকবর (২৬), সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার শোলাজানা এলাকার আব্দুস সালাম মন্ডলের ছেলে আব্দুল কাদের (২২) এবং আমিনবাজার বড়দেশী পূর্ব পাড়া এলাকার নাসির উদ্দীনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০) ।

এদের মধ্যে আব্দুল কাদের আমিনবাজারের বড়দেশী উত্তর এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পলাতক সানি চৌধুরী (২৪) আমিনবাজার বড়দেশী চারাপাড়া এলাকার সেলিম চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, আজ রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কতিপয় মাদক কারবারি আমিনবাজারের ইসলামী ব্যাংকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রির করছে।

পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।

এবিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার  তাদেরকে আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ