আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ইয়াবাসহ আটক ১

সাভার প্রতিনিধি :

সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ জুয়েল (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে সাভারের আমিনবাজার মমতাজ পাম্প এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল সাভারের আমিনবাজার বড়দেশী মধ্যপাড়া এলাকার মোঃ সোহাগের ছেলে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি ঢাকা-আরিচা মহসড়কের মমতাজ পাম্প এলাকায় কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে।

পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ  বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ