নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে শফিকুল বারী চৌধুরী ওরফে বকুল (৫৭) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা পলাতক আসামী এম এ মাজেদকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এম এ মাজেদ সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার মৃত খোরশেদ আলমের ছেলে। সে নিহত শফিকুল বারী চৌধুরীর বকুলের ব্যবসায়িক পার্টনার ছিলো বলে জানিয়েছে পুলিশ।
সিআইডি পুলিশ সুত্রে জানা গেছে, নিহত শফিকুল বারী চৌধুরী ও গ্রেপ্তারকৃত এম এ মাজেদ একসাথে ঠিকাদারী ব্যবসা ও জমির ব্যবসা করতেন।
এরই প্রেক্ষিতে শফিকুল বারী চৌধুরী মাজেদের কাছে ব্যবসায়ের লভ্যাংশ বাবদ ৮ লক্ষ টাকা পাওনা হয়।
সেই টাকা চাওয়াতে ২০১৯ সালের ২১ মার্চ সন্ধ্যায় পুর্ব পরিকল্পিতভাবে মাজেদ তার অংশীদার শফিকুল বারী চৌধুরীকে তার বাসায় ডেকে নিয়ে যায়।
তারপর তার পাশের বাসায় সুকৌশলে তার ভাড়া করা খুনি মাসুমদের বাসায় নিয়ে যাওয়ার পর পূর্ব হতে উৎ পেতে থাকা খুনি মাসুম লোহার রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।
সন্ধা অনুমান ৭ টা হতে ৭:৩০ এর মধ্যে বকুল কে খুন করা হলেও লাশ টি গুম করার জন্য মাসুমের মা ও আসামী মাজেদ পলিথিন ব্যাগ ও বস্তা এনে রাখে। ৪/৫ ঘন্টা ধরে দুজনে মিলে লাশ গুম করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘটনাকে ভিন্ন খাতে রুপ দেওয়ার জন্য ভিন্ন কৌশল অবলম্বন করে।
নিহতের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কের গুজব সাজিয়ে আসামী রুমাকে সাভার থানায় পাঠিয়ে পুলিশের কাছ ছেলে খুন করে পালিয়ে গেছে বলে মাকে দিয়ে স্বীকারোক্তি দেওয়ায়। পরবর্তীতে সাভার থানা পুলিশ এসে রাত্রি ১ টায় লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
এঘটনায় নিহতের মেয়ে এ্যাডভোকেট শাকিলা আফরোজ সীমা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা হত্যাকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষনিকভাবে মাসুমের মা মোর্শেদাকে গ্রেপ্তার করেন। এছাড়া হত্যাকান্ডের পর থেকেই রহস্যজনক কারনে এম এ মাজেদও গাঁ ঢাকা দেয়।
অন্যদিকে হত্যাকারী মাসুম দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১৯ সনের ৩০ মে চট্টগ্রাম থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
পরে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে মাসুম জানায় সে এম এ মাজেদের কথামতো ব্যবসায়ী শফিকুল বারী চৌধুরী ওরফে বকুল কে কুপিয়ে হত্যা করেছে।
পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটির দায়িত্বভার গ্রহন করে এবং দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা হত্যাকান্ডের মূল হোতা এম এ মাজেদকে মঙ্গলবার সাভার থেকেই গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক মোঃ সালাউদ্দিন বলেন,
হত্যাকান্ডের ঘটনায় দায়ের করার মামলায় মূল হত্যাকরী মাসুমকে গ্রেপ্তারের পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। সেখানে জানানো হয় গ্রেপ্তারকৃত এম এ মাজেদের নির্দেশেই ঠিকাদার শফিকুল বারী চৌধুরী ওরফে বকুল হত্যা করে মাসুম।
এই হত্যাকান্ডের ঘটনার দীর্ঘ তিন বছর পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২২ মার্চ মঙ্গলবার দুপুরে সাভারের ব্যাংক কলোনী মহল্লার নিজ বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকান্ডের পরিকল্পনাকারী মূলহোতা এম এ মাজেদকে গ্রেপ্তার করে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো জানান আগামীকাল আসামী মাজেদ এর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।