নিজস্ব প্রতিবেদক :
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে এক বিউটি আক্তার নামের (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত বিউটি আক্তার সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চড়পানাগাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে একাই বাস করে আসছিলেন।
পুলিশ জানায়, ওই এলাকার একটি ভাড়া ভাড়িতে বিউটির গলাকাটা মনদেহ দেখতে পায় প্রতিবেশীরা।
পরে সাভার মডেল থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হত্যার রহস্য এখনও উদঘাটন করা সম্ভব হয় নি। তবে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই এখলাছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারনে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করেছে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।
এছাড়া গতকাল সোমবার রাত থেকে আজ পর্যন্ত ৪ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নীবাড়ি ৫নং ওয়ার্ডের ফকির পাড়ায় নিজ বাড়ি থেকো মোহাম্মদ ওয়ালিন ফকিরের ছেলে মোঃ সালমান ফকিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ২২ বছর বয়সী নারী, ভরারী এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী নারী,
কাউন্দিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।