আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারের আলোচিত কৃষ্ণ সরকার হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাত করে আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে হত্যা মামলার সেপাল বাশার ওরফে গিট্রু(২২) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে৷

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এস আই ( উপ পরিদর্শক) এস এম শাহারিয়ার জানান, মোঃ বিল্লাল হোসেনের ছেলে সেপাল বাশার ওরফে গিট্রু কৃষ্ণ সরকার হত্যা মামলার দ্বিতীয় আসামি।

তাকে শরীয়তপুরের ডামুড্যা থানার বড় নওগাও গ্রামের নিজ বাড়ী হতে আজ সোমবার ভোররাতে গ্রেফতার করা হয়।

গত সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০ টার দিকে সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া জমিদার বাড়ী পুকুর পাড়ে মাদক সেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ( ১ জুন) কৃষ্ণ সরকারের মৃত্যু হয়।

এঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে চিহ্নিত মাদকাসক্ত নয়নসহ ৪ জনের নামে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ