আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সভাপতি মনোরঞ্জন সম্পাদক মহিদুর

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মনোরঞ্জন ঘোষকে সভাপতি ও শেখ মোঃ মহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ।

গত মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে ভাকুম বাউল কমপ্লেক্স মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মমতাজ বেগম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দিন,সহ-সভাপতি যুগ্ম-সম্পাদক আ.ফ.ম সূলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু,

সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম পিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, যুগ্ম-সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,

মো.সায়েদুল ইসলাম, ইঞ্জি মো.শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাদল, ওবায়েদুল হক, আব্দুল বারেক খান, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ