আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :

মূল সংগঠন আওয়ামীলীগ অবমূল্যায়ন করায় সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি শহীদুল্লাহ মুন্সি সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (১২) জানুয়ারি দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে গত ১০ জানুয়ারি কেন্দ্র নেতৃবৃন্দের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে শহিদুল্লাহ মুন্সি বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গত ১২ বছর যাবৎ স্বেচ্ছাসেবক লীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি।

তবে বিভিন্ন সময় দেখেছি আমরা সহযোগী সংগঠন হওয়ায় সভা কিংবা সেমিনারে আমাদের জন্য কোন চেয়ার রাখা হয় না। বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয় না। আমাদের নাম পর্যন্ত প্রকাশ করা হয় না।

আমাদের বরাবরই অবমুল্যায়ন করা হয়েছে। আমি ইউনিয়ন নেতৃবৃন্দের কোন প্রশ্নের জবাব দিতে পারি না। আমি স্বেচ্ছাসেবক লীগ, আশুলিয়া থানা কমিটির সভাপতি হিসাবে ব্যর্থ।

আমি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি হয়ে কাজ করতে পারি, কিন্তু দায়িত্ব পালন করতে পারি না। তাই স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। তবে আমি আওয়ামী লীগকে ভালবাসি, আমি আওয়ামী লীগের সাথে আছি, থাকবো।

ঘোষণা শেষে অঝোরে কান্নায় ভেঙে পড়েন বিগত ১২ বছরের আশুলিয়া থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ্ মুন্সী। তাকেসহ তার সংগঠনকে অবমূল্যায়ন তিনি মেনে নিতে পারেন নি।

এসময় উপস্থিত ছিলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক মন্ডল, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন এবং প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ