নিজস্ব প্রতিবেদক :
সাভারে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহেল ওরফে ড্যান্সার রানার (৩৩) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক ফিরোজ কবির স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগ সাভার উপজেলা শাখার প্যাডের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক ফিরোজ কবির স্বাক্ষরিত প্যাডে লেখা হয়েছে, দলীয় শৃ্ঙ্খলা ভঙ্গের দায়ে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে অব্যাহতি দেওয়া হলো।
একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর রানাকে স্থায়ী বহিঃস্কারের সুপারিশ করা হলো। মেয়াদ উত্তির্ণ হওয়ায় সাভার সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো।
এর আগে গতকাল ১৪ বছরের এক কিশোরিকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিাবার। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম।
প্রসঙ্গত, গত ৯ মাস ধরে ভুক্তভোগীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল রানা। রাজি না হলে গত ১২ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ভুক্তভোগীকে জোর পুর্বক ধর্ষণ করে রানা।
বিষয়টি ভুক্তভোগী পরিবারকে জানালে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন তার মা।