নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। সকালে থানায় জিডি করার পর সন্ধ্যাবেলায় ইফতারের ঠিক আগ মূহুর্তে এ হামলা করেন দূর্বৃত্তরা। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার(২২ এপ্রিল) সন্ধ্যায় সাভারের আশুলিয়া থানার দূর্গাপুর মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজার ৫৩ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বপূর্ণ জমিতে নির্মাণ কাজ শুরু করলে বাধা প্রদান করেন ভুক্তভোগীরা। শুক্রবার সকালে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি(জিডি)ও করেন ভুক্তভোগীরা।
এরপরে স্বপরিবারে ভুক্তভোগীদের পরিবারের উপর হামলা করেন অভিযুক্তরা। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র রেফার্ড করা হয়।
অভিযুক্তরা হলেন, দূর্গাপুরের আলিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া মন্ডল(৮০) ও তার ৪ ছেলে হেলাল, আরমান, আশরাফ, মিঠুন।
ভুক্তভোগীরা হলেন, একই গ্রামের দীনু মন্ডলের ছেলে সালাম মন্ডল, কালাম মন্ডল ও সেলিম মন্ডল ও সেলিম মন্ডলের স্ত্রী বিউটি। প্রাথমিক ভাবে জানা গেছে, বিউটি বেগমের মাথায় আঘাত করা হয়েছে আর বাকিদের অবস্থা আশংকাজনক।
অভিযুক্ত মিঠুন মন্ডল বলেন, আমার বাবার উপরেই আগে তারা হামলা করছে। আমার মা গুরুতর আহত। এখন অজ্ঞান। মাকে নিয়ে পঙ্গু হাসপাতালে যাচ্ছি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) আল মামুন কবির বলেন, আমি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছি আহতদের দেখতে। দুই পক্ষেই লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত করে মামলা দায়ের করা হয়ে বলে জানান পুলিশ।