জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে। দেশের সত্যকে উন্মোচন করতে পটুয়াখালীর মহিপুর থানায়, একদল তরুণ সাংবাদিক নিয়ে নতুন সংগঠন, মহিপুর থানা প্রেসক্লাব গঠন হয়েছে।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি ২০২৩) রাত ৭:৩০ মিনিটে খলিল চেয়ারম্যানের বাসার সামনে মহিপুর থানা প্রেসক্লাবের নিজস্ব অফিসে, অতিথিদের উপস্থিতিতে ১১ বিশিষ্ট কমিটি ও সংগঠনের নাম প্রকাশ করেন মহিপুর আওয়ামিলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খাপরাভাঙ্গা ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুল মালেক আকন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সভাপতি মহিপুর থানা মুক্তিযোদ্ধা। কুয়াকাটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য শাহআলম হাওলাদার, প্রমুখ।
সদস্যদের মতামতের উপর ভিত্তি করে,
মোঃ আবু সালেহ”কে সভাপতি মোঃ ছগীর খান”কে সাধারণ সম্পাদক করে ১১ বিশিষ্ট কমিটি ঘোষণা করে অতিথিরা।
সহ-সভাপতি মোঃ নাঈমুর রহমান রনি, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি মোহাম্মদ রাকিব মুসল্লী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস শেখ, মোঃ মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য মহিবুল্লা মহিব, রুমি শরিফ, জাহিদুল ইসলাম।
এ সময় অতিথিরা বক্তব্য বলেন, এমন একটি দিনে মহিপুর থানা প্রেসক্লাবের আত্মপ্রকাশ হয়েছে এই তিনটি আমাদের সবার স্মরণীয় হয়ে থাকবে। আমাদের বিশ্বাস এই সংগঠন দেশের পক্ষে কথা বলবে, মহিপুর থানাকে উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।