আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে ৬ ডাকাত আটক 

আশরাফুল আলম রাকিব :

শ্রীপুরে কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ ডাকতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে শ্রীপুর মডেল থানা পুশিল।

রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে তারা সকলে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, সিয়াম ( ১৮ ) পিতাঃ মোঃ শহীদ মিয়া, বাবুল ( 88 ) পিতাঃ মৃতঃ জোবেদ আলী, ফিরোজ ( ৪৬ ) পিতাঃ মৃতঃ আবুল কালাম, শহীদ ( ৪৮ ) পিতাঃ দানেস আলী, আলহাজ ( ৩৪ ) পিতাঃ বানেছ মিয়া তাদের ৫জনের বাড়ী উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে।

কাজল (৫৮) পিতা জালাল এর বাড়ী গৌরিপুর ময়মনসিংহ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

তাড়া আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ