আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জোনায়েদ মারা গেছে

আশরাফুল আলম রাকিব:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা মাদ্রাসায় পড়ুয়া জোয়ানয়েদ।

২ মার্চ রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় জোনায়েদ মারা যায়। জোনায়েদের মা গণমাধ্যম কে জানান, মা এর সাথে হেটে বাড়ি ফিরছিল জোনায়েদ। টাঙ্কিরপাড় মোড়ে এলে দ্রুতগামী একটি মোটরসাইকেল জোনায়েদ কে চাপা দিলে মাথায় আঘাত পায়।

স্থানীয়দের সহায়তায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতে চিকিৎসারত অবস্থায় মারা যায় জোনায়েদ।

জানা গেছে নিহত জোনায়েদ কাওরাইদ কালিবাড়ি এলাকার বাসিন্দা রুকন মিয়ার ছেলে। বিষয়ে শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার রিপন আলী খান গণমাধ্যম কে জানান, মোটরসাইকেল দুর্ঘটনার কোনো সংবাদ থানা পুলিশকে জানানো হয়নি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ