শ্রীপুর উপজেলা প্রতিনিধি,
প্রায় ৪ বছর আগে পিতার কাছ থেকে ৩৫ শতাংশ জমি ক্রয় করে আকলিমা, সম্প্রতি সেখানে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও চাচিকে মারধর করে ভাতিজা।
বৃদ্ধ চাচিকে লাথি মারার ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যপক সমালোচনা হয়।
আলোচিত এই ঘটনাটি আজ সোমবার (২৮ মার্চ) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওই অভিযোগে অভিযুক্তরা হলো, মৃত নুরুল ইসলামের সন্তান মাসুদ রানা (৩৫) ও মজলু মিয়ার সন্তান রুমান (২৫) ও আরমান (১৮)।
এ বিষয়ে ভুক্তভোগী আকলিমা গণমাধ্যম কে বলেন, আমি আমার বাবার কাছ থেকে ৪ বছর আগে থেকে জমিটি ক্রয় করি।সম্প্রতি আমি বাড়ির নির্মাণ কাজ শুরু করি।
আজকে চাচাতো ভাই মাসুদ রানার নেতৃত্বে কয়েকজন মিলে আমার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর করে।
আমার মা সামনে এগিয়ে গেলে মায়ের বুকে সজোরে লাথি মেরে ইটের উপর ফেলে দেয়,এতে আমার মা গুরতর আহত হয়ে যায়। মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমার বাবা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমি মাসুদসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করার চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।