শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে পুলিশের ভয়ে এক আসামি শিতলক্ষা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন।
সোমবার দুপুর থেকে নিখোঁজ যুবকের সন্ধানে টঙ্গী ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরি দল নদীতে কাজ করছে। বিকেল চারটা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এই আসামির বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। (৩ এপ্রিল) ইফতারের আগে শ্রীপুর উপজেলার বরমা দক্ষিণ জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ও স্থানীয়রা জানান, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
যুবকের নাম মো. মামুন (১৯)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।
বরমা দক্ষিণ জেলেপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। এর বিরুদ্ধে নানা অপরাধে অন্তত ৭টি মামলা রয়েছে।
একাধিক মামলায় পরোয়ানা থাকায় তাকে আটকের অভিযান চালায় পুলিশ।
উপপরিদর্শক মোঃ শাকিল হোসেন তার ফোর্স নিয়ে ওই এলাকা থেকে মামুনকে আটক করেন। আটকের পর গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার পথে দৌড়ে পালানোর চেষ্টা করে মামুন।এ সময় পুলিশ তাকে আবারও আটকের চেষ্টা করে।
মামুন পুলিশের হাত থেকে পালাতে পাশের শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি দল না থাকায় ফিরে আসে।
এদিকে সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে শীতলক্ষ্যায় নিখোঁজ মামুনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বজনরা। তারা জানিয়েছেন, এখন পর্যন্ত মামুনের কোনো খোঁজ তারা পাননি।