আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে পিকাপের ধাক্কায় ভ্যানগাড়ি চালক নিহত

শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

শ্রীপুরে পিকআপের ধাক্কায় পণ্যবাহী ভ্যানগাড়ির
চালক ইকরাম হোসেন (২৬) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরাম হোসেন কাপাসিয়া উপজেলার পেওরাইদ গ্রামের মো. সুবেদ আলীর ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পরে স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার পরপরই পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে গেছেন।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হক বলেন, আজ সকালে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় লবলঙ্গ খালের পাশে ময়লার স্তূপের কাছে একটি পিকআপ ওই পণ্যবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এ সময় চালক ইকরাম হোসেন ময়লার স্তূপের ভেতর চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ