শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
গাজীপুরে একটি টেক্সটাইল মিলের শ্রমিককে পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু নামে তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এর আগে ভোর পৌনে ৬টার দিকে উপজেলার মাধখলা এলাকায় অবস্থিত ওই কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।

কারখানার নিরাপত্তাকর্মী মো. মহসিন আলী বলেন, শিশুটির পায়ুপথে বাতাস দেওয়ার পর তার পেট ফুলতে শুরু করে। এরপর অতিরিক্ত ব্যথা শুরু হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত অপর শিশুশ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায়, নিহত অপুর সহকর্মী রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে শ্রমিক অপু দেওয়ান ওই কারখানায় কাজ করতেন।
নিহত অপু মুন্সিগঞ্জের সিরাজদিখান পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের সন্তান।
এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন গনমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার পর কারখানায় গিয়ে অভিযুক্ত শিশুশ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।