আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

আশরাফুল আলম রাকিব :

শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটি পাড়া এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের পড়নে সাদা সেলোয়ার হালকা নীল জামা ও কালো বোরকা রয়েছে

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে জানান, সন্ধার দিকে ভিটিপাড়া এলাকার রেললাইনের পাশে জঙ্গলের ভিতর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠায়।
তিনি জানান নারীর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে গতকাল ভোর রাতে হত্যা করে লাশ এখানে কেও ফেলে যায় । পরিচয় এখনো জানা যায় নি জানার চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ