আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে নানা আয়োজনে উৎযাপিত হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস

আশরাফুল আলম রাকিব:

নানা আয়োজন, যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের শ্রীপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে “স্মৃমিসৌধ-৭১” এ পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন,

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, উপজেলা আ’লীগের আহবায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল সাড়ে আটটায় শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) সিরাজুল হক ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন।

পরে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতি নেতৃবৃন্দ। বিকেলে সুবর্ণজয়ন্ত্রী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে সারা দেশের ন্যায় সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়েছেন উপস্থিত সকলেই। দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

এদিকে, সকাল সাড়ে দশটায় শ্রীপুরের আব্দুল আউয়াল কলেজ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বিন্দুবাড়ি জি এ সিনিয়র মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রীপুর টুরিস্ট যুব উন্নয়ন দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ