আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে ধর্ষণের খুন গ্রেফতার ২

আশরাফুল আলম রাকিব :

ইশরাক স্পিনিং মিলে চাকরি করতেন রাশিদা। পৌর এলাকার মাধখলা গ্রামে পরিবার নিয়ে বাস করতেন।
স্বামী শহিদুল ইসলাম পেশায় রিকক্সাচালক।

গত (সোমবার) ৩ জানুয়ারি বাড়ি অদূরে দক্ষিণ ভাংনাহাটি এলাকার তালুকদারের ভিটা থেকে পাতায় ঢাকা রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

মরদেহ উদ্ধারের পর হত্যার রহস্য উদঘাটনে নামে শ্রীপুর থানা পুলিশের একটি দল।
ঘটনার দুই দিনের মধ্যে এ হত্যার সঙ্গে জড়িত থাকার
অভিযোগে দুই জনকে গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হলেন।ওমর ফারুক (২০)। তিনি উপজেলার লোহাগাছ বিন্দুবাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং অপরজন রাব্বি (১৯)। তিনিও একই এলাকার মো. হাসমতের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ জানান,
গত শনিবার (২ জানুয়ারি) বাড়ির অদূরে দক্ষিণ ভাংনাহাটি এলাকার তালুকদারের ভিটা নামের গজারীবনের লাকড়ি কুড়াতে যান।

সেখানে অভিযুক্ত ওমর ফারুক গরুর জন্য ঘাস ও রাব্বি গরু চরাচ্ছিলেন। অভিযুক্ত এ দুজন রাশিদাকে একা পেয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে পেছনে থেকে জাপটে ধরেন।

এ সময় রাশিদা চিৎকার দিলে তার গলায় থাকা ওড়না দিয়ে তার মুখ বেঁধে ফারুক ও রাব্বি ধর্ষণ করেন। এদিকে রাশিদা ও ফারুক একই কারখানার চাকরি সুবাদে ঘটনাটি প্রকাশ পাওয়ার ভয়ে ফারুক ও রাব্বি গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে দেন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে বলেন, হত্যার দায় স্বীকার করে ওমর ফারুক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ