আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে  ডাকাতির মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার 

আশরাফুল আলম রাকিব:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাবেক মেম্বারের বাড়িতে গত ১৩ ফেব্রুয়ারী গভীর রাতে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন ১। আলী আকবর (২৫), ২। চান মিয়াচান্দূ (৩৪), ৩।একলাস মিয়া ওরফে কাউসার(৩২), ৪। আবু হানিফ(৪২) (২৫), ৫। মকবুল ওরফে মনির (৩৪), ৬। শরিফুল ইসলাম(২৮)

রোববার বিকেলের দিকে তাদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন ডিবি পুলিশ।
ডিবি পুলিশ গণমাধ্যম কে জানান,ডাকাতির ঘটনায় করা মামলাটি গাজীপুরের পুলিশ সুপার তদন্তের জন্য ডিবি তে হস্তান্তর করেন।

আসামী ধরতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করতেন নিয়মিত।
ডিবি পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম মোল্লা বিপিএম সহ ডিবির একটি দল গাজীপুর ও ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে মেম্বার বাড়ির লুঠ হওয়া কিছু মালামাল সহ তাদের আটক করেন
ডাকাতদের আদালতে সোপর্দ করা হলে তাদের মধ্যে ৩ জন্য নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন

অবশিষ্ট মালামাল উদ্ধার সহ পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান,ডিবি পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ