আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

শ্রীপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১

আশরাফুল আলম রাকিব :

শ্রীপুরে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলার অন্যতম আসামি বিপ্লবকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব
শনিবার সন্ধ্যার দিকে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিপ্লবকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নিহতের বড় ভাই রতন মিয়া হত্যার ঘটনায় শুক্রবার ২১ জনের নাম উল্লেখ করে ১০ জন অজ্ঞাত আসামি করে মামলা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কে বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে।

পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। র‍্যাব অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামী বিপ্লব কে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে পুকুরের পানিতে পিটিয়ে হত্যা করা হয় নয়ন শেখকে। নয়ন শেখ ছাত্রলীগ করতেন বলে জানা গেছে। তাঁকে হত্যার প্রধান অভিযুক্ত খায়রুল ইসলাম মীর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ