আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে চাষ হচ্ছে ১৩ রঙের বিদেশি টিউলিপ

আশরাফুল আলম রাকিব:

১৩ রঙের বিদেশি টিউলিপ চাষ হচ্ছে বাংলাদেশে গাজীপুর জেলার শ্রীপুরের ৫নং ওয়ার্ড কেওয়া পূর্ব খন্ড এলাকায় এ টিউলিপ বাগান অবস্থিত।

বাংলাদেশের প্রথম বৃহৎ টিউলিপ বাগান এর আগে আর কেউ বাংলাদেশে এ বাগান করতে পারেননি।
শীতের দেশ নেদারল্যান্ডস এ দেখা যায় এই টিউলিপ বাগান। ঢাকার অদুরেই এই অবিশ্বাস্যকে সম্ভব করে তুললেন বাংলাদেশের একজন তরুণ জনাব দেলোয়ার হোসেন।
তিনি এর আগেও বাগান করতেন এবং সাফল্য নিয়ে ব্যবসা পরিচালনা করতেন।

তবে এ টিউলিপ বাগান তার এক বিরাট সাফল্য বয়ে আনে পাশাপাশি বাংলাদেশের বাগান প্রেমীদের জানান দেয় বাংলাদেশেও এর চাষ সম্ভব।

এখানে অনেক লোকই ঘুরতে আসেন তারমধ্যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী ও সংসদ সদস্য পাশাপাশি বাংলাদেশের সুনামধন্য শ্রীপুর পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব আনিছুর রহমান।
গত শুক্রবার বাগান ঘুরতে যান বাংলাদেশ নিযুক্ত নেদারল্যান্ডসের সহকারী রাষ্ট্রদূত রোস সিনন্ড্রেলা।

জনাব দেলোয়ার হোসেন জানান, তিনি সরকারের সহযোগীতা পেলে আরোও বড় পরিসরে তার বাগান সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে চায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ