আশরাফুল আলম রাকিব :
বোনের বাড়ি থেকে বাড়ি ফেরার সময় অটোরিকশা র সাথে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা উলটে গুরতর আহত হন হাসনাহেনা।
পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ওই নারীর। বুধবার বিকেলে কাপাসিয়া -শ্রীপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনা টি ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, হাসনা হেনা সোমবার (২০ডিসেম্বর) উপজেলার পটকা গ্রামে তার বোনের ছেলে কামরুজ্জামানের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার (২২ডিসেম্বর) বিকেলে নাতি মুন্নী(১৪) ও তন্নীকে (১২) সাথে নিয়ে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন তিনি । পথে প পণ্যবাহী দ্রুতগিতর কাভার্ড ভ্যান অটোরিক্সাকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এসময় অন্য আরও একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত অটোরিকশার উপর পড়ে যায়। এতে হাসনা হেনাসহ অটোরিকশার যাত্রীরা আহত হয়। গুরুত্বর আহত হাসনা হেনাকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করেন।
পরে তার অবস্থার অবনতি হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে বুধবার সন্ধ্যা রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ গণমাধ্যম কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। স্বজনদের দাবীর প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে।