আশরাফুল আলম রাকিব:
গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রাম থেকে ১ মার্চ রাত সাড়ে সাত টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়।
জানা গেছে, স্থানীয় ডিবিএল গার্মেন্টস এ চাকরী করতেন সাদ্দাম হোসেন। ধনুয়া গ্রামে বাসা ভাড়া ছিলেন কয়েক মাস যাবত। মঙ্গলবার দুপুরে ঘরের দরজা লাগিয়ে রুমেই ছিলেন।
বিকেলের দিকে পার্শ্ববর্তী রুমের লোকজন ডাকাডাকি করলেও সারা শব্দ পাওয়া না যাওয়ায় আশে পাশের লোকজন কে জানালে তারা সাদ্দাম হোসেনের দেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নিহত সাদ্দাম হোসেনের বাড়ি পাবনা জেলার সুজালপুর উপজেলায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক গণমাধ্যম কে জানান,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।