আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে এক দ্বিতল ভবনে আগুন

আশরাফুল আলম রাকিবঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে দই হাট মিষ্টি বাজার নামে ওই হোটেলে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রতিষ্ঠান টি ২৯ ডিসেম্বর ২০২১ এ যাত্রা শুরু করে বলে জানান প্রতিষ্ঠান টির ব্যবস্থাপক।
তিনি আরো জানান, সোমবার রাতের কাজ শেষে তারা ঘুমিয়ে ছিলেন। ভোর রাত চারটার কিছু সময় পর ভবনের দোতলায় বিকট শব্দ হলে তারা দৌড়ে বাইরে এসে দোতলায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে ভবনের

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী গণমাধ্যম কে বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেননি পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ