আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবসে প্রতিবন্ধীদের মাঝে ১শ হুইলচেয়ার বিতরণ

সাভার প্রতিনিধি, শামীম হোসেন :

সাভারে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে ১০০টি হুইলচেয়ার বিতরণ করেছে যুবলীগ।

হুইল চেয়ার বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।

মঙ্গলবার সকালে আনন্দ রেলিটি ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে ধসে পড়া রানা প্লাজার সামনে এসে শেষ হয়।

এসময় দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রানাপ্লাজার সামনে আলোচনা সভা শেষে প্রায় একশ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যর শুরুতে আবু আহমেদ নাসিম পাভেল দীর্ঘ সময় বসে থাকা উপস্থিত প্রতিবন্ধীদের কাছে ক্ষমা চান‌।

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং দলের হাল ধরেন। সেই থেকে দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।

উক্ত র‍্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ কালে ঢাকা জেলা যুবলীগের সাবেক স্ব্যাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহাম্মেদ তৌফিক প্রবালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল আহসান সোনাহার,

পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হালিম, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, আশুলিয়া থানা যুবলীগ নেতা রাজু দেওয়ান, পৌর যুবলীগ নেতা রাজীম ভূঁইয়া মিশু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝর্না আক্তার, সহ সভাপতি শিরিন আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ