আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শেখ রাসেল’র ৫৯ তম জন্মদিন উপলক্ষে লালমোহনে দোয়া

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে চরাঞ্চলের অসহায় দুস্থ,

ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

(১৮ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা – ০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন-শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে পরম আদরের নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে।

মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে আজ বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে অঙ্গীকারবদ্ধ।

উপজেলা নির্বাহী অফিসার আল- নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ