আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খাঁন বানিয়ারা এলাকায় শতাধিক সাধারণ মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করে সেফ দা ফিউচার ফাউন্ডেশন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভ দা ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি। অনুষ্ঠানটির আয়োজন করে সামাজিক সংগঠন একজন বাংলাদেশ।

একজন বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান নাফিসা আঞ্জুম খানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান, সহকারী পুলিশ সুপার(সিঙ্গাইর সার্কেল) রেজাউল হক,

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম মোল্লা, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. শাহাদাৎ হোসেন, সেভ দা ফিউচার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোয়াত আবেদিন, খুলনা জেলার সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ