ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে ঈদ-উল- আযহা উপলক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি- বাংলাদেশ এর অর্থায়নে উপজেলার
”মারকাজ মুহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইসী এতিমখানার সকল শিক্ষার্থীদেরসহ ৭শত হতদরিদ্র পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন (১১ জুলাই) বিকেলের দিকে
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের তত্ত্বাবধানে উপজেলার বরাটিয়া মারকাজ মুহাম্মদ বিন আজ্জাজ আল কুবাইসী এতিমখানার শিক্ষার্থী ও আশপাশের হতদরিদ্রদেরসহ মোট ৭শত পরিবারের মাঝে ১৫ টি গরু কোরবানি দিয়ে এই মাংস বিতরণ করা হয়।
এসময় প্রত্যেককে ২ কেজি গরুর মাংস বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সভাপতি জনাব মুফতি মঞ্জুরুল হক সব ছাত্রদের ঈদের শুভেচ্ছা জানান। এবং ছাত্রদের মাঝে ঈদ উপলক্ষে গরুর মাংস বিতরণের জন্য কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উক্ত প্রতিষ্ঠানে পিতৃহীন এতিম ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
তিনি অনুরোধ করে বলেন, আপনাদের পরিচিত এতিম ছাত্র-ছাত্রীদের উক্ত প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
মারকায আজ্জাজ আল কুবাইসি (বরাটিয়া শিশুপল্লী) মাদ্রাসার পরিচালক মাহমুদুল হাসান বলেন, আমাদের এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি দ্বারা পরিচালিত হয়।
এতিম ও দুঃস্থ পরিবারের যে সমস্ত অসহায় ছাত্র আছেন তাদের জন্যই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এখানে সকল শিক্ষার্থীদের বই, পোশাক, থাকা-খাওয়া, আসবাবপত্রসহ সকল ধরনের সুবিধা দেয়া হয়ে থাকে।
তিনি আরো বলেন, ঈদুল আযহা উপলক্ষে আজ সকল শিক্ষার্থীদের মাঝে গরুর মাংস বিতরণ করা হলো। যেন তারা পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।
শিক্ষার্থী ছাড়াও আশপাশের হতদরিদ্র পরিবারের মাঝেও এই গরুর মাংস বিতরণ করা হয়েছে।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, আমি ধামরাইয়ে যোগদান করেছি কয়েক মাস হয়। আজ ঈদের দ্বিতীয় দিনে এই মাদ্রাসার ছাত্রদের মাঝে কাতার চ্যারিটির পক্ষ থেকে ঈদ উপলক্ষে গরুর মাংস বিতরণ করা হলো।
সেখানে উপস্থিত থেকে তা শিক্ষার্থীদের মাঝে তুলে দিতে পেরে আমি খুবই খুশি। কাতার চ্যারিটি কে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাদের এই মহত উদ্যােগের জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের হোস্টেল সুপার মাসরুরুল হক, সহকারী হোস্টেল সুপার মাবরুরুল হকসহ অন্যাঅন্য শিক্ষক মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।