সাভার প্রতিনিধি :
বেরকা পড়ে বাসা ভাড়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিক বৃদ্ধা নারীর রুমে গিয়ে দীর্ঘ দুই ঘন্টা একাকী সময় পাড় করে বের হয়ে যান অজ্ঞাত এক নারী।
তবে পড়ে বাড়ির দারোয়ান সেই রুমে গিয়ে দেখেন তার বৃদ্ধা মালিক হাত-পা ও মুখ বাধা অবস্থায় নিচে পড়ে আছেন। এসময় অর্থ-গয়না কিছু নিয়ে যায়নি সেই বোরকা পরিহিত নারী।
হত্যার পর বাড়িটি থেকে বের হওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই নারীকে, কিন্তু একবারের জন্য মুখ দেখা যায়নি তারা।
তবে কেনো হাজেরা খাতুন নামের সেই বৃদ্ধা নারীকে হত্যা করা হলো? এমন প্রশ্ন মনে নিয়ে হত্যাকাণ্ডের আসল সত্যতা জানাতে বিভিন্ন তথ্যের পেছনে ছুটছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
সাভারের এই ঘটনায় সাভার থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন সংস্থা কাজ করছেন।
পিবিআই এর পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করেছেন উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান। ঘটনার পর থেকে গতকাল মঙ্গলবার (২৮) গভীর রাত পর্যন্ত ঘটনা স্থলে তদন্ত করেছেন তিনি।
বুধবার (২৯ জুন) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে এমন হত্যার কারণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘প্রথমে মনে করা হয়েছিল হত্যার মোটিভ চুরি বা লুট।
তবে বাসার সব জিনিস যথাস্থানে রয়েছে। মহিলার গলায় হাড় রয়েছে সর্ণের, ঘটনার কিছুখন আগে দারোয়ান টাকাও দিয়ে গেছিলো মহিলাকে,
টাকাটা একটা ডাইরির ভেতরে ছিলো। এসব কিছুই নেইনি সেই বোরকা পড়া মহিলা। তবে কেনো সেই বৃদ্ধা নারীকে হত্যা করা হলো?’
তিনি জানান, তারা ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে গতকাল গভীর রাত পর্যন্ত তদন্ত করেছেন। তারা দেখেছেন সেই নারীকে হাত দড়ি দিয়ে,পা উড়না দিয়ে, মুখে কস্টেপ দিয়ে বাধাঁ হয়েছিলো।
যে কারণে তার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। তবে ঘরের কিছুই লুট বা নিয়ে যায়নি হত্যাকারী। যদি সেই মহিলার বাসায় ছিনতাই বা লুট করার উদ্দেশ্য থাকতো তাহলে অবশ্যই কিছু না কিছু নিয়ে যেতো। তবে এমন কিছু সেই বোরকা পড়া মহিলা করেনি।
তিনি বলেন, আমরা ঘটনা স্থলে গিয়ে পরপর অনেকজনকেই জিজ্ঞাসাবাদ করেছি। অনেক কিছু নিয়ে তদন্ত করেছি। সেই মহিলাটা প্রায় দুই ঘন্টা সময় বাসায় অবস্থান করেছে। আর এই সময়ের ভেতর সে হত্যা কাণ্ডটি চালিয়েছে বলে আমাদের ধারণা।
আমাদের কাছে মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা বিভিন্ন তথ্য নিয়ে কাজ করছি দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ধঘাটন করা হবে। ঘটনাটিতে গতকাল রাতেই মামলা হওয়ার কথা জানতে পেরেছি।
সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখে কিছু পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে? তিনি বলেন, ফুটেজ আমরা উদ্ধার করেছি। সেই ফুটেজে শুধু মহিলার আসা যাওয়ার চিত্রই পাওয়া গেছে। আর কিছু না।
যতখন বাসায় ছিলো বা যাওয়ার আসার সময় মুখ খুলেনি, তখনও মুখ ঢাকায় ছিলো। তবে পাশের বাসার এক ভারাটিয়া মহিলা যাওয়ার সময় তার মুখ দেখতে চেয়েছিলো। সেই ভারাটিয়া আমাদের জানিয়েছেন, বেরকা পরিহিত মহিলার মুখটা একটু কালো দাঁতগুলো উচু উচু।
গতকাল মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পৌরসভা ৩ নং ওয়ার্ডের বিনদবাইদ এলাকার মৃত শাখাওয়াতের ৬ তলা বাড়ির ৪ তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হাজেরা খাতুন মৃত শাখাওয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী। শাখাওয়াত হোসেন বাড়ি মানিকগঞ্জ এলাকায়। সেই বৃদ্ধা মহিলা ৬ তলা ওই বাড়িতে ৪ তলা একটি রুমে একায় থাকতেন ও বাড়িটি দেখাশোনা করতেন।
বাড়ির নিরাপত্তারক্ষী সাইদুল রহমান জানান, দুপুরে বোরকা পরা এক নারী বাসা ভাড়া নেওয়ার জন্য কথা বলতে আসেন। তিনি যখন ৪ তলার ফ্ল্যাটে যান সাইদুল তার সঙ্গেই ছিলেন।
কিছুক্ষণ পরে তারা সাইদুলকে চলে যেতে বলেন। সে সময় ছাদে মিস্ত্রিরা কাজ করছিল। তাই সাইদুল তিনি সেখানে গিয়েছিলেন। ফেরার সময় তিনি ৪ তলার ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান।
ভেতরে গিয়ে দেখেন হাজেরার হাত দড়ি দিয়ে, পা ওড়না দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ পেঁচানো। বোরকা পরা সেই নারী নেই। মিস্ত্রির সহায়তায় বাঁধন খুলে সাইদুল বুঝতে পারেন হাজেরা মারা গেছেন। তখন তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
বিষয়টি নিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিকভাবে আমাদের মনে হয়েছিল এটি হত্যাকাণ্ড হতে পারে। যে কারণে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা হত্যাকারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। প্রথমে মনে করা হয়েছিল হত্যার মোটিভ চুরি বা লুট।
তবে বাসার সব জিনিস যথাস্থানে রয়েছে। ফুটেজ বিশ্লেষণ করেই আমরা হত্যার মোটিভ বোঝার চেষ্টা করছি। ঘটনাটিতে মামলা কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।