আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:

সমবায়- ই – শক্তি সমবায় -ই- মুক্তি এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

০৬ ( নভেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকায় লালমোহন উপজেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়।

পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান করেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মহন,

স্বাগত বক্তৃতা প্রদান করেন উপজেলা সমবায় অফিসারের পক্ষে মোঃ নাছির উদ্দিন পরিদর্শক জেলা সমবায় কার্যালয়,ভোলা।

সমবায়ীদের মধ্যে বক্তৃতা প্রদান করেন সেবা কৃষিপন্য উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ ‘র সভাপতি মোঃ রানা প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ