লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে ১০শতাংশ বাগান ও নাল জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওরয়ার্ডের হাজী কোরবান আলী মোল্লা বাড়ীতে এঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, প্রায় ৫০ বছর যাবৎ মরহুম মজিবল হক মোল্লার ছেলে মৃত আঃহাই মাষ্টার এই জমির খরিদ ও ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ভোগদখলদার ছিলেন ।
তার মৃত্যুর পর ওই জমির ওয়ারিশ সূত্রে মালিক হন তার ছেলে আবু সুফিয়ান মোল্লা । উক্ত সম্পত্তির লালমোহন তৌজি নং ৩৪,জে,এল নং ৫১ মৌজাঃ চরমোল্লাজী, এস,এ খতিয়ান নং ১২০,১২১,১২২, দাগ নং ১০০৫,১৪০,১০২৩,১০২৪,২০০৬,২০১৪।
ভুক্তভোগী আবু সুফিয়ান মোল্লা জানান এই ১০ শতাংশ জমিকে কেন্দ্র করে ২০০৫ সালের আমার বাবা আঃ হাই মাষ্টারকে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে, ভূমিধ্বস্যু জসিম উদ্দিন, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন, নাসির উদ্দিন, ইলিয়াস মৌলভী, ও সিদ্দিকা বেগম।
এঘটনায় ১৬ নভেম্বর ২০০৫ সালে আমার মা বাদী হয়ে লালমোহন থানায়,৭জনকে আসামী করে একটি হত্যা মামলা ধায়ের করেন। ওই মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। মামলা নাম্বার জিআর ১২১/০৫।
ভুক্তভোগী আবু সুফিয়ান মোল্লা আরো জানান মামলার আসামীরা এবার ভিন্নভাবে তাদেরই ভাতিজাদেরকে দিয়ে আমার দখলীয় ওই জমিকে বেদখল করার পায়তারা চালাচ্ছেন। ঘটনার দিন ৩০ সেপ্টেম্বর আমি আমার বাগান পরিদর্শনে গেলে।
আবুল কাশেম, ও কোহিনুর গংরা দেশীয় অস্ত্র, দা, ছেনি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে প্রায় ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর হামলা করে ও হুমকি,ধামকি দিয়ে আমার জমিজমা জোরপূর্বক দখল করার চেষ্টা চালায়।
আসামীরা প্রভাবশালী তারা এলাকার কোন বিচার পয়সালা না মানায়।১০ অক্টোবর, মো: আবুল কাশেম,মোঃ জামাল, আবু তাহের,ইউসুফ, তাছলিমা, জাবেদা খাতুন,কহিনুর বেগমসহ ৮জনকে আসামী করে,মোকাম ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে গিয়ে আমি একটি মামলা ধায়ের করি।মামলা নং ৫৫৭।
মামলা করার পর থেকে আসামী জামাল ও কাশেম গংরা বিভিন্ন ভাবে আমাকে আমার বাবার মত মেরে ফেলার হুমকি ও আমার পরিবারকে জীবিত অবস্থায় বাড়িতে থাকতে দিবেনা এবং মিথ্যা মামলা দিবে বলে হুমকি-ধামকি দিচ্ছেন।
এতে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এঘটনায় আবু সুফিয়ান মোল্লা ও তার পরিবার ন্যায় বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এঘটনায় অভিযুক্ত জামাল ও কাশেমের কাছে জানতে চেয়ে তাদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।