আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

লালমোহনে সামাজিক অপরাধরোধে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা 

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

লালমোহনে সামাজিক অপরাধরোধে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা
স্কুল শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ে, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধরোধে সচেতনতার জন্য স্টুডেন্টস কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”- প্রতিপাদ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

(২৮ আগস্ট) রবিবার দুপুরে লালমোহন থানার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খানম, লালমোহন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জসিম জনিসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ