আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ ইং

লালমোহনে সাংবাদিক এম. জাকির হোসেনের সস্মরণ সভা ও দোয়া 

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এম. জাকির হোসেন এর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) ২০২১ সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবের আয়োজনে সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহামুদ হাসান লিটন, জসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বি, দপ্তর সম্পাদক মাওঃ আজিম উদ্দিন খাঁন, সদস্য শাহিন আলম মাকসুদ, মিজানুর রহমান লিপু, শাহিন কুতুব, এনামুল হক রিংকু, নুরুল আমিন, সিরাজ মাসুদ, আরশাদ মামুন, হাসান পিন্টু, শংকর মজুমদার, আব্দুর রহমান নোমান, অপু হাসান প্রমূখ।
এসময় মরহুম এম, জাকির হোসেনের সহধর্মিণী নাসিমা বেগম সুম্পা ও একমাত্র মেয়ে জিনিয়া উপস্থিত ছিলেন।
সভায় মরহুম এম, জাকির হোসেনের মেয়ে জিনিয়ার হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ পোশাক তুলে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ