আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ ইং

লালমোহনে সরকারি খালে পূণঃনির্মাণাধীন ভবন ভেঙ্গে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহনের গজারিয়া বাজার এলাকায় সরকারি খালে পূণঃনির্মাণাধীন ভবন ভেঙ্গে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম। জানা যায় গজারিয়া বাজারের গরুহাট সংলগ্ন সরকারি খালের মধ্যে তৈরী করা শাহে আলম মিস্ত্রি পূর্বে ভেঙ্গে দেয়া নির্মানাধীন ভবনের কাজ ক্ষমতার দাপট দেখিয়ে ৩১ মার্চ ২০২১ ইং আবার কাজ শুরু করে। স্থানীয়রা খালের মধ্যে পূনরায় কাজ করতে দেখে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে খবর দেয়। সহকারী কমিশনার (ভূমি) খবর পেয়ে দুপুর ১২:৩০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ভবনের নির্মানকৃত অংশ ভেঙ্গে ফেলে এবং নির্মান সামগ্রী নিলামে ৬ হাজার ৫০০ টাকা বিক্রি করে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ