আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি:

ভোলার লালমোহনে র‌্যালী, আলোচনা সভা, কেক কাঁটার মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

(০৬ জুন) মঙ্গলবার সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম লালমোহন ভোলা এর উদ্যােগে লালমোহন ডাক বাংলো হল রুমে আলোচনা সভা ও কেক কাঁটা হয়।

প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান।

এসময় লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি, সহ-সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন

সভা শেষে কেক কাটা হয়।
এসময় অনান্যে মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ