মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে কেক কাঁটার মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
(৩০জুন) বুধবার সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম লালমোহন এর উদ্যােগে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাঁটা হয়।
প্রেসক্লাব সভাপতি মোঃ আবদুস সাত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,
লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি, সহসভাপতি এসবি মিলন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন আলম মাকসুদ সহ আরো অনেকে।
সভা শেষে কেক কাটা হয়।
এসময় অনান্যে মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।