লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে আজমির
ব্যাটারি হাউজের সত্তাধীকারী মোঃ আজমির হোসেনকে মারধর করে নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
কালমা ইউনিয়নের ডাওরী বাজারের মোঃ রুবেল ও মোঃ জাফরের বিরুদ্ধে।শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে লালমোহন উপজেলাধীন ডাওরী বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ আজমির হোসেন ব্যাটারী কম্পানিকে টাকা দিতে ডাওরী বাজারের ইসলামি এজেন্ট ব্যাংকেং যাওয়ার পথে পথিমধ্যে তাকে রুবেল ও জাফর গতিরোধ করে মারধর করে তার সাথে থাকা নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এদিকে এ ঘটনায় মোঃ আজমির হোসেন বাদী হয়ে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপার লালমোহন থানার অফিসার ইন-চার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে