আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে বসত বাড়ি ঘরসহ জমি জবরদখলের চেষ্টার অভিযোগ

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে বসত বাড়ি ঘরসহ জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী ৮ নং ওয়ার্ড ভূঁইয়া গাজী হাওলাদর বাড়িতে গত ৩ জানুয়ারি শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানাযায়, চরলক্ষ্মী ৮নং ওয়ার্ড ভূঁইয়া গাজী হাওলাদর বাড়ির মৃত মো.মল্লিক হাওলাদ’র ছেলে মো.মাকছুদ গংদের চরলক্ষ্মী মৌজার এস এ ২৭১ নং খতিয়ানে ২৯৬৮ নং দাগে বসত বাড়ি ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন মাকছুদ সে ঘর সহ তাদের ভোগ দখলীয় ২৯৬৭,২৯৭০ ২৯৭৯ নং দাগে মোট ১ একর ৬৫ শতাংশ জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ করে আসছে।

উক্ত বাড়ি ঘর ও জমি ঘটনার দিন লোকজন নিয়ে দখল করতে আসে একই বাড়ির আবুল কালাম,মিলন,শামিম,সোহরাব, আমিনুল ডাওরী এলাকার ইলিয়াছ।পরে স্থানীয় লোকজনসহ মাকছুদ গংরা বাঁধা প্রদান করলে আবুল কালাম গংরা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে জানান মাকছুদ।

মাকছুদ আরও বলেন, বিবাদীরা কয়েকদিন ধরে আমাদের জমিজমা জবর দখল করার চেষ্টা করে আসছে তাই গত ৩১ – ১২-২৪ ইং তারিখে বিবাদীদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং – ১৪০১
এ ঘটনায় ভোক্তভূগী মাকছুদ ন্যায় বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত আবুল কালাম গংদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ