আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে পিপিপি’র স্বেচ্ছাসেবকদের মধ্যে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ করছেন এমপি শাওন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, নদীমাতৃক বাংলাদেশে বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশ ঘূর্ণিঝড় মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে। সোমবার (২২ মার্চ) ২০২১ সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং লালমোহন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আয়োজনে স্বেচ্ছাসেবকদের মাঝে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপজেলার ২৭৪০ জন স্বেচ্ছাসেবকের মধ্য থেকে ১৩৭০ জনের মাঝে ৬২টি হ্যান্ড সাইরেন, ৬২টি মেগাফোন, ৬২টি সিপিপি ভেস্ট, ৬৩টি সিগন্যাল প্লাগ মাস্ট, ৬৩টি সাংকেতিক পতাকা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আল – নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, সিনিয়র সহকারী পরিচালক (সিপিপি, লালমোহন) মুন্সি নুর মোহাম্মদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবিরসহ উপজেলার সিপিপির স্বেচ্ছাসেবকগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ