আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১১ ( নভেম্বর) ২১ বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয় পরে র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার,

সহসভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, দিদারুল ইসলাম অরুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউছুপ মনজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ