আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২

লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, আর এই ঘটনায় গুরুতর আহত হয়ে জাহাঙ্গীর মোসলে উদ্দিন দুই জনকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৮টায় উপজেলা ধলীগৌরনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডে কাঠির মাথা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর ও মোসলেউদ্দিন লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।
আহতরা জানান, ঘটনার কিছুক্ষণ পূর্বে আমরা নদী থেকে আসি স্থানীয় কাঠির মাথা এলাকার দোকানে বসে চা খাইতেছি।
হঠাৎ করে পাশের দোকান থেকে ফিরোজ হাওলাদার এর নেতৃত্ব ২০ থেকে ৩০ জনের একটি বহর এসেই এলোপাতাড়ি মারতে থাকে। এক পর্যায়ে আমাদের মাথা ফেটে প্রচুর রক্ত বের হলে, আমরা অজ্ঞান হয়ে পরি।
ও পরের স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে করে, জাহাঙ্গীর ও মোসলেউদ্দিন এরা ওই ঘটনার সময় ছিল না। ফিরোজ হাওলাদার নেতৃত্বে এদের উপর হামলা করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ফিরোজ হাওলাদার আত্মীয়রা বলেন, তারা যে অভিযোগ করেছে তা মিথ্যা, আমরা কেউ এলাকায় ছিলাম না, শুনেছি তারাই আগে ফিরোজ হালদারের উপর হামলা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ