আজ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ ইং

লালমোহনে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত হুমায়ুন কবির (৪০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হুমায়ুন কবির উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাছানুজ্জামানের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘হুমায়ুন কবির একাধিক বিয়ে করেছেন।

২০১৭ সালে তার প্রথম স্ত্রী একটি যৌতুক মামলা করেন। ওই মামলায় হুমায়ুনের তিন বছরের সাজা ঘোষণা করেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক। শনিবার রাতে হুমায়ুনকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ