আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে জেলহত্যা দিবস পালিত

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম মুছে ফেলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে খুন করা হয়েছে।

এসব খুনিদের বাংলার মাটিতে মরোনত্তর বিচার সময়ের দাবী। ০৩ (নভেম্বর) বুধবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন,

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যানে নিরলস কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ, পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক কামরুল আলম মাজেদ পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সাইফুর রহমান আবির প্রমুখ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ