মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি:
করোনা সংক্রামণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ ও
লকডাউন কর্মসূচি বাস্তবায়নে চতুর্থ দিনের মতো কঠোর অবস্থানে
রয়েছে ভোলার লালমোহনের প্রশাসন।
আজ লকডাউন বাস্তবায়নে লক্ষ্যে লালমোহন চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট তদারকি করেন (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।
লালমোহন চৌরাস্তা মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের টহল৷
জরুরি সেবা ছাড়া কোন ধরনের গাড়ি চলাচল করতে দেখা যায়নি লালমোহন বাজারের রোডে ৷
তবে জুরুরি প্রয়োজনে অনেকেই স্বাস্থ্য বিধি মেনে সদরে আসতে দেখা গেছে। বন্ধ রয়েছে সকল ধরনের দোকান শুধুমাত্র খোলা রয়েছে, নিত্যপ্রয়োজনিয় দোকান।
এরপর বেলা ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল – নোমান এসময় দোকান খোলা রাখার অপরাধে , লালমোহন চৌরাস্তার মোড়ে রুবেল কনফেশনারী ৫ হাজার এবং কাশেম ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন,উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান।
এসময় নির্বাহী কর্মকর্তা আল – নোমান বলেন, যারা লকডাউনের নিষেধাজ্ঞা
অমান্য করে রাস্তায় নামবে আমরা কাউকে ছাড় দিবো না। এবং
সকল ব্যাবসায়ীকে সরকারের ঘোষিত লকডাউন পালন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।