আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে করোনা প্রতিরোধে পুলিশের প্রচারণা র‍্যালী

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহন থানার আয়োজনে ”মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন ভোলা-৩, লালমোহন ও তজুমুদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়। ২১ মার্চ ২০২১ রবিবার সকাল সাড়ে ১০ টার এই প্রচারনায় নেতৃত্বদেন লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
প্রচারনার অভিযান লালমোহন থানার মোর থেকে শুরু হয়ে চৌরাস্তার মোরে শেষ হয়। এসময় প্রধান অতিথি ও লালমোহন থানার ওসি তাদের বক্তব্যে সকলকে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে ও বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরার আহবান জানান।
বক্তব্য শেষে মাননীয় এমপি মহোদয় সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজিদ ও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচতনতা মূলক প্রচারনায় লালমোহন থাকার সকল পুলিশ কর্মকর্তা সহ সদস্যরা অংশগ্রহন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ