আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে ওয়ারেন্টভূক্ত ৮ আসামী গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ৮ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানা ও আদালতে মাদক, যৌতুক এবং মারামারিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট জারী হয়।
এরআগে,

বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে এই ৮ আসামীকে গ্রেফতার করে।

এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এদের বিরুদ্ধে থানা ও আদালতে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলা ছিল। ওইসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। যার ভিত্তিতে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ