আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে আর্সেনিক স্ক্রিনিং বাস্তবায়নে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভাল থাকার উপায় জানি, সকল কাজে নিরাপদ পানি” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ও ভোসড’র সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০জন প্রশিক্ষণার্থী কে আর্সেনিক স্ক্রিনিং প্রশিক্ষণ দেয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ