আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পুষ্পস্তবক অর্পণ করেছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে লালমোহন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এর পরপরই শহীদ বেদীতে সর্বস্তরের জনগণের পক্ষে ফুল দিয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ